বাতিস্তুতার ভোট হিগুয়েইনের পক্ষে

আপডেট : ১১ জুন ২০১৮, ১৪:১৬
 
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে মুনরো ইকার্দিকে দলে না রাখা ও গঞ্জালো হিগুয়েইনকে মূল আক্রমণের দায়িত্ব দেয়া নিয়ে কোচ হোর্হে সাম্পাওলিকে পড়তে হয়েছে চরম সমালোচনায়। তবে সমালোচনার মুখেও সিদ্ধান্ত থেকে পিছু হটেননি। এবার পাশে পেলেন দেশটির কিংবদন্তী স্ট্রাইকার গ্যাব্রিয়াল বাতিস্তুতাকে। একসময়ের দেশসেরা এই স্ট্রাইকার মনে করেন, আর্জেন্টিনা দলে বর্তমানে গঞ্জালো হিগুয়েইনই আদর্শ স্ট্রাইকার।
IMG0
তিনি দাবি করেন, দলের নাম্বার নাইন বা স্ট্রাইকার বলতে গেলে হিগুয়েইনই। সতীর্থদের সঙ্গে সহজেই মানিয়ে নেয়ার ক্ষমতা আছে তার। তবে আমার মনে হয় হিগুয়েইনের ভাগ্যটা ওর প্রতি কখনোই সহায় ছিল না।

ইত্তেফাক/এএম