ধড়ক ছবির ট্রেলারেই বাজিমাত ঈশান-জাহ্নবীর

আপডেট : ১১ জুন ২০১৮, ১৫:০৯
একটি মিষ্টি প্রেমের গল্পের ছবি ধড়ক। আর সেটিকেই স্ক্রিনবন্দি করে সবার সামনে আনছেন পরিচালক শশাঙ্ক খাইতান। ছবিটিতে আছেন জাহ্নবী কাপুর। প্রয়াত শ্রীদেবী-বনি কাপুর দম্পতির বড় মেয়ে। জাহ্নবীর বিপরীতে আছেন শহীদ কাপুরের ভাই ইশান খাত্তার।
IMG0
রবিবার মুক্তি পেয়েছে আকাঙ্ক্ষিত এই ছবিটির ট্রেলার। ট্রেলারেই শক্তিশালী নির্মাণের আভাস পাওয়া গেছে। আর জাহ্নবী আর ইশানের মিষ্টি কেমিস্ট্রি তো রয়েছেই। দুই জনের রসায়ন দারুণ পছন্দ করেছে সিনেমাপ্রেমীরা। মুক্তির পর একদিনেই সাড়ে ৪ লাভ ভিউ হয়েছে ট্রেলারটি।
IMG1
প্রসঙ্গত, ধড়ক সিনেমার নির্মাণের সময় দুবাইতে মারা যান জাহ্নবীর মা শ্রীদেবী। মাকে হারিয়ে ভীষণ ভেঙ্গে পড়েন জাহ্নবী। কিন্তু তবুও তিনি মনকে শক্ত করে ছবিটির কাজ শেষ করেন। কেননা তার মায়ের স্বপ্ন ছিল যে মেয়ে একদিন বলিউড মাতাবে। শ্রীদেবীর সে স্বপ্ন পূরণ হয় কিনা সেটি এখন দেখার বিষয়।
IMG2
ইত্তেফাক/রেজা