আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, ‘সরকারের আদালতের ওপর কোন হস্তক্ষেপ নেই। বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন। এ কারণে দুর্নীতিবাজদের বিচার হচ্ছে।’
তিনি শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন ও সহায়তা কার্যক্রমের অনুষ্ঠানে যোগ দেন। এ সময় মন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় নিম্ন আদালত তাকে সাজা দেন। পরে উচ্চ আদালতে আপিল করলে আদালত তাকে ৫ থেকে ১০ বছরের সাজা দিয়েছেন। এখানে সরকারের কোন হস্তক্ষেপ আমি খুঁজে পাই না ‘
মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার গঠনের পর থেকেই দেশে বিচার ব্যবস্থা স্বাধীন, যা বিএনপির আমলে ছিল না।’
আরও পড়ুনঃ বরিশালে নিজ বাসা থেকে দলিল লেখকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক হায়াত-উদ-দোলা-খান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভুইয়া নব নির্বাচিত কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু

