গুয়াতেমালায় অগ্ন্যুৎপাত: জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীদের অভিযান

আপডেট : ১২ জুন ২০১৮, ১১:১১
গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে ঘটনায় সোমবার জীবিতদের উদ্ধারে বেসামরিক প্রতিরক্ষা সদস্য ও উদ্ধার কর্মীরা অভিযান শুরু করেছে। তবে সেখানে আর কারো বেঁচে থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ। আগ্নেয়িগিরিটি থেকে এক সপ্তাহের বেশী সময় ধরে অগ্ন্যুৎপাত ঘটেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
 
খবরে বলা হয়, গুয়াতেমালার পার্বত্য কৃষি প্রধান গ্রাম সান মিগুয়েল লস লোটেসে এখনো প্রায় প্রায় ২শ’ মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা তাদের দেহাবশেষের জন্য ছাইয়ের ভেতরে তল্লাশি চালাচ্ছে।
 
এক সপ্তাহ আগে শুরু হওয়া লাভার স্রোতে গ্রামটি গলিত পাথরে ঢেকে গেছে। এখনো সেখান থেকে ধোঁয়া উড়ছে।
 
উল্লেখ্য, উদ্ধারকর্মীরা গতরাতে তাদের উদ্ধার কাজের ইতি টেনেছিল। কিন্তু নিখোঁজদের আত্মীয় স্বজনদের চাপে তারা শেষবারের মতো তল্লাশী চালাচ্ছে।
 
ইত্তেফাক/ জেআর