৩৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আজ দুপুরেই

আপডেট : ১২ জুন ২০১৮, ১৪:১০
৩৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আজ মঙ্গলবার দুপুরেই  প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দুপুর সাড়ে ১২টায় কমিশন বিশেষ সভায় অনুমোদনের পর এই ফলাফল প্রকাশ করা হবে। পিএসসি সূত্র দৈনিক ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।
 
গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। পরে অবশ্য লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।
 
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএস পরীক্ষায় নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।
 
 
ইত্তেফাক/এএম