দুয়ারে ঈদ, ফুটবল বিশ্বকাপ, ওয়ালটন টিভি বিক্রির ধূম

আপডেট : ১২ জুন ২০১৮, ১৮:২২
বৃহস্পতিবার শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। যাকে বলা হয় দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ। তার দুদিন পর মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দুটি বিষয়ই আনন্দের। আর এ আনন্দের অবিচ্ছেদ্য অংশ টেলিভিশন। এ উপলক্ষে বেড়েছে ওয়ালটনের এলইডি এবং স্মার্ট টেলিভিশন বিক্রি। 
 
ঈদ ও ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ক্রেতাদের সুবিধা বিবেচনা করে মডেলভেদে ৫ হাজার টাকা পর্যন্ত দাম কমিয়েছে ওয়ালটন। তাছাড়া ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় চলছে নিশ্চিত ক্যাশব্যাক, সুযোগ রয়েছে ফ্রিজ-টিভি-এসি ফ্রি পাওয়া এবং আমেরিকা ও রাশিয়া ভ্রমনের। এসব সুযোগ না পেলেও মিলছে দুই হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। 
 
ওয়ালটন টেলিভিশনে রয়েছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, দুই বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি ও পাঁচ বছরের ফ্রি সার্ভিসের সুবিধা। 
 
ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভি ডিরেক্টর উদয় হাকিম জানান, রোজার ঈদ ও ফুটবল বিশ্বকাপকে ঘিরে চলতি বছরের মে ও জুন মাসে প্রায় দেড় লাখ টিভি বিক্রির টার্গেট নেওয়া হয়েছে। এরমধ্যে গতমাসে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিভি বিক্রি হয়েছে। চলতি মাসে বিক্রি আরো বেড়েছে। বিশেষ করে দুটি উপলক্ষ্যের আগ মুহূর্তে প্রতিদিন ওয়ালটন টেলিভিশনের বিক্রি বাড়ছে উল্লেখযোগ্য হারে।
 
ওয়ালটন টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন জানান, বড় পর্দায় খেলা দেখার সুবিধা দিতে ওয়ালটনের ৪৯ ও ৫৫ ইঞ্চি টিভির দাম কমিয়ে আনা হয়েছে যথাক্রমে ৫৪ হাজার ৯শ ও ৬৪ হাজার ৯শ টাকায়। এছাড়াও ৩৯ হাজার ৯শ টাকায় ৪৩ ইঞ্চি এবং ১৯ হাজার ৯৯০ টাকায় ৩২ ইঞ্চি এলইডি টিভি দিচ্ছে ওয়ালটন। 
 
নাহিদ আরো জানান, বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে স্থানীয় বাজারে স্মার্ট টিভি গ্রাহকদের জন্য বিশেষ চমক নিয়ে এসেছে ওয়ালটন। স্মার্ট টিভির লেটেস্ট অপারেটিং সিস্টেম ‘এন্ড্রয়েড ৭’যুক্ত ৩২, ৩৯ ও ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি যথাক্রমে ২৫ হাজার ৯৯০ টাকা, ৩৯ হাজার ৯শ টাকা ও ৪৪ হাজার ৯শ টাকায় দিচ্ছে ওয়ালটন। ই-শেয়ার অ্যাপ ব্যবহার করে গ্রাহক স্মার্টফোনেই পরিচালনা করতে পারবেন ওয়ালটনের এসব টিভি। তাছাড়া মোবাইল থেকে টিভিতে ইমেজ, ভিডিও ও গেমস মিররিং করার সুবিধাতো থাকছেই। কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে ছাড়া হচ্ছে ওয়ালটনের প্রতিটি টিভি।
 
জানা গেছে, দেশেই তৈরি ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন টিভি এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। গুণগত উচ্চমান এবং দামে সাশ্রয়ী হওয়ায় প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে রপ্তানি বাজার।
 
ইত্তেফাক/নূহু