নিলয় আহমেদের গান এখন ইউটিউবে

আপডেট : ১২ জুন ২০১৮, ২০:৪০
‘ঠিক এভাবে’ শিরোনামে তরুণ প্রজন্মের শিল্পী নিলয় আহমেদের একটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। এতে সুর ও সঙ্গীত আয়োজন করেছেন মশিউর বাপ্পি। আর গানটির কথা লিখেছেন সাজ্জাদ রাফি।
 
‘বি এন্টারটেইনমেন্ট’ থেকে প্রকাশিত হয়েছে গানটি। পরবর্তীতে আরো গান নিয়ে আসার কথা জানিয়ে শিল্পী বলেছেন, একে একে ইউটিউবেই সেসব পাওয়া যাবে।
 
 
ইত্তেফাক/সেতু