মুম্বাইয়ে দীপিকার ফ্ল্যাটে আগুন

আপডেট : ১৩ জুন ২০১৮, ১৭:৫২
মুম্বাই শহরের প্রভাদেবী এলাকায় আপ্পাসাহেব মারাঠে মার্গে অবস্থিত বিউমন্ড টাওয়ারের ৩৩ তলায় আগুন লেগেছে। বুধবার দুপুরে প্রথমে ভবনের ৩২ তলায় আগুন লাগে। এই বহুতল ভবনের ২৭ তলায় থাকেন বলিউডের জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন। এ সময় তিনি ফ্লাটে ছিলেন না।
 
 
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ জানা যায়নি। ভবন থেকে ১০০ উদ্ধার করা হয়েছে।  হতাহতের কোনো খরব পাওয়া যায়নি। ভবন থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে।
 
জানা গেছে, বুধবার দুপুরে ভবনের ৩৩ তলায় আগুন লাগে। পরে আগুন অন্য তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। পরে আরো ৫টি  ইউনিট এসে আগুন নেভানো কাজ শুরু করে।
 
ইত্তেফাক/ইউবি