কফিনের বদলে বিএমডব্লিউতে করে বাবাকে সমাধিস্ত করল ছেলে

আপডেট : ১৩ জুন ২০১৮, ১৮:৪২
‌মৃত্যুর আগে কারোর ইচ্ছা পূরণ করলে, তিনি নাকি শান্তিতে ইহলোক ছাড়তে পারে। তাই বাবার মৃত্যুর পর ছেলে তার ইচ্ছা অপূর্ণ রাখেননি। কফিনের বদলে, দামি বিএমডব্লিউতে করে নিজের বাবাকে কবর দিলেন এক নাইজেরিয়ান। 
 
নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামে এমবোসির বাসিন্দা আজুবুক এই আজব কাণ্ডটি ঘটিয়েছেন। বাবাকে বিএমডব্লিউ করে কবর দেয়ার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ছবিতে দেখা যাচ্ছে, কফিন বাহকরা কফিনের পরিবর্তে বিলাসবহুল গাড়িটি তুলে নিয়ে সমাধি দিচ্ছেন। 
 
বিএমডব্লিউ গাড়িটিকে সমাধি দেয়ার জন্য বিশাল বড় প্রায় ৬ ফিট গভীর গর্ত খোঁড়া হয়। ছেলে আজুবুক স্থানীয়দের সহায়তায় এই বিশাল গর্তটি খোড়েন। বৃদ্ধ বাবাকে তার বড়লোক ছেলে প্রতিশ্রুতি দিয়েছিলেন- একদিন না একদিন আজুবুক একটি বিলাসবহুল গাড়ি কিনবেন। তাই বাবার মৃত্যুর পর ছেলে প্রায় ৬০ লাখ টাকা দিয়ে সঙ্গে সঙ্গে শোরুম থেকে বিএমডব্লিউ কিনে আনেন তিনি। এরপর সেই গাড়িতে বৃদ্ধের দেহ শুইয়ে তাকে কবর দেয়া হয়। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও অনেকের মতে, লাখ লাখ টাকা এভাবে অপচয় না করে তা দিয়ে গরিবদের আর্থিক সহায়তা করা যেতে পারত।  
 
ইত্তেফাক/ইউবি