বিশ্বকাপ দেখার দাবিতে আর্জেন্টিনায় জেলে অনশন

আপডেট : ১৪ জুন ২০১৮, ০৯:১৫
রাশিয়ায় আজ শুরু হতে যাওয়া ফিফা  বিশ্বকাপ  দেখার দাবিতে ফুটবল পাগল আর্জেন্টিনার একটি  কারাগারে টেলিভিশন  ক্যাবল সিস্টেম  সংস্কারের দাবিতে  অনশন শুরু করেছে বন্দীরা।
 
বুয়েন্স আয়ার্সের  ৮০০ মাইল দক্ষিণে  পুয়ের্তো  ম্যাড্রিন  কারাগারের নয় কারাবন্দীর দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে,‘ক্যাবল টেলিভিশন  তাদের স্বাধীনতা বঞ্চিত প্রত্যেকের  জন্য একটি  অপরিহার্য অধিকার। গত তিনদিন যাবৎ এটা  কাজ করছে না এবং এ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা কেউ কোনো প্রকার খাদ্য গ্রহণ করব না।’
 
এ বন্দীরা  তাদের অধিকার দাবি করে মামলাও করেছেন। কারাগার এলাকায়  থাকা ক্যাবল সিস্টেমটি সম্প্রতি নষ্ট হয়ে যাওয়ার পর তা  সংস্কার করা হয়নি। আগামী শনিবার  মস্কোতে  আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার।-এএফপি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ