মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে ও অটো রিকশার ধাক্কায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চৌগাছা ও গাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, চৌগাছা (পশ্চিমপাড়া) গ্রামের ইয়ারুল ইসলামের মেয়ে রেহেনা খাতুন ওরফে এ্যানি(২) ও গাড়াবাড়িয়া গ্রামের শাহাবুদ্দীনের মেয়ে সুমাইয়া খাতুন (৬)।
স্থানীয়রা জানান, চৌগাছা গ্রামের শিশু রেহেনা খাতুন বাড়ির সবার অগোচরে টিউবওয়েলের গর্তে পড়ে মারা যায়। অপরদিকে গাড়াবাড়িয়া গ্রামের সুমাইয়া খাতুন অটোরিকশার ধাক্কায় নিহত হয়।
ইত্তেফাক/নূহু
