দ. আফ্রিকায় মসজিদে ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারীসহ নিহত ৩

আপডেট : ১৫ জুন ২০১৮, ১১:২৫
 
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে মসজিদে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। ম্যালমেসবুরির ওই মসজিদে চালানো এই হামলায় দুই মুসল্লি নিহত হয়েছেন। পরে হামলাকারীকে গুলি চালিয়ে হত্যা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
 
এক মাস আগে ডারবানের একটি মসজিদে ছুরি হামলার ঘটনা ঘটে। কেপ টাউন থেকে ৪০ মাইল দূরের ছোট এই শহরের এ হামলায় একজন নিহত ও আরো কমপক্ষে দুজন মারাত্মক আহত হন।
 
এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা পুলিশ বলেছে, স্থানীয় একটি মসজিদে পুলিশ ডাকা হয়, পরে সেখানে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন। সন্দেহভাজন হামলাকারীর বয়স ৩০ বছরের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে।
 
পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পরও হামলাকারীকে ছুরি হাতে দেখা যায়। এসময় ওই হামলাকারী পুলিশের ওপর আক্রমণ চালানোর চেষ্টা করে। আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও হামলাকারী তা প্রত্যাখ্যান করে। একারণে তাকে গুলি করে হত্যা করা হয়।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ