ব্রাজিলে ধর্ষণের অভিযোগে উবার চালক গ্রেফতার

আপডেট : ১৫ জুন ২০১৮, ১৪:৫৩
 
ব্রাজিলে অস্ত্রের মুখে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক উবার চালককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানায়।
 
খবরে বলা হয়, গত ৭ জুন ওই কিশোরী তার মায়ের কথা মতো ওই গাড়িতে করে রিওডি জানিরোর পার্শ্ববর্তী একটি এলাকায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, চালক ওই কিশোরীকে নিয়ে যাওয়ার সময় একটি নির্জন পথে অস্ত্রের মুখে তাকে ধর্ষণ করে।
 
পরে কিশোরী ও তার মা ঘটনাটি পুলিশকে অবহিত করে। পুলিশ বুধবার একটি গ্যাস স্টেশন থেকে ৪৩ বছর বয়সী ওই উবার চালককে গ্রেফতার করে।
 
এদিকে এক বিবৃতিতে উবার কর্তৃপক্ষ জানায়, তারা এ ধরনের আচরণ বরদাস্ত করবে না। এমন অভিযোগ পাওয়া মাত্রই উবার অ্যাপ থেকে এ চালককে প্রত্যাহার করে নেয়া হয়েছে।-এএফপি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ