সরকারের ভিশন উন্নত বাংলাদেশ গড়ার : ভূমিমন্ত্রী

আপডেট : ১৫ জুন ২০১৮, ১৭:৩৯
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। 
 
শুক্রবার সকালে ঈদুল ফিতর উপলক্ষে পাবনার ঈশ্বরদীর সাহাপুরে বঙ্গবন্ধু স্মৃতি বহুমুখী সমবায় সমিতি প্রাঙ্গণে দরিদ্র মানুষের মাঝে খাবার ও অর্থ বিতরণকালে তিনি এ আহ্বান। 
 
অনুষ্ঠানে পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ বকুল, সাহাপুর ইউনিয়ন চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
 
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের ভিশন হলো উন্নত বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সুখী, সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 
 
ইত্তেফাক/ইউবি