উরুগুয়ের বিপক্ষে সাইড বেঞ্চে সালাহ

আপডেট : ১৫ জুন ২০১৮, ১৭:৫০
চলতি বিশ্বকাপে অন্যতম একটা তুরুপের তাস হতে পারতেন মোহাম্মদ সালাহ। কিন্তু গত ২৬ মে সার্জিও রামোসের বাজে ট্যাকলে ইনজুরিতে পড়েন তিনি। সেই থেকে এখনও মাঠের লড়াইয়ে নামা হয়নি লিভারপুলে খেলা এই মিশরীয় ফরোয়ার্ডের। 
 
‘এ’ গ্রুপে আজ শুক্রবাপর উরুগয়ের বিপক্ষে খেলা রয়েছে মিশরের। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। রাশিয়ার ইকাতেরিনবার্গে হবে ম্যাচটি। সেই ম্যাচের খেলোয়াড়দের তালিকায় দেখা যায় সালাহর নাম মূল একাদশে নেই। সাবস্টিটিউটের তালিকায় জায়গা হয়েছে এই লিভারপুল তারকার।
 
গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মিশরের কোচ হেক্টর কুপার বলেছিলেন, আমরা তাকে আত্মবিশ্বাসী করে তোলার চেষ্টা করছি। চিকিৎসক তাকে খেলার বা না খেলার দুটোর কথাই বলেছেন। তবে আমি জানি সালাহ খুব ভালো আছে। সে ভীত নয়। 
 
মিশর একাদশ:
মোহামেদ এল-শেনাউই, আহমেদ ফাতহি, আলি গাবর, আহমেদ হেগাজি, মোহামেদ আবদেল-শাফি, মোহামেদ এলনেনি, তারেক হামেদ, আমর ওয়ারদা, আবদুল্লাহ সাইদ, ত্রেজেগুয়েট, মারওয়ান মোহসেন।
 
উরুগুয়ে একাদশ:
ফার্নান্দো মুসলেরা, গিয়ের্মো ভারেলা, হোসে গিমেনেজ, দিয়েগো গডিন, মার্টিন কাসেরেস, নাহিতান নানদেজ, রদ্রিগো বেনতাঙ্কুর, মাতিয়াস ভেসিনো, জিওর্জিয়ান দে আরাসকায়েতা, লুইজ সুয়ারেজ, এডিনসন কাভানি।
 
ইত্তেফাক/কেআই