প্রথমার্ধে আর্জেন্টিনা ১-১ আইসল্যান্ড

আপডেট : ১৬ জুন ২০১৮, ২৩:৫৫
রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচেই নবাগত আইসল্যান্ডের বিপক্ষে চরম প্রতিদ্বন্দ্বীতায় পড়তে হয়েছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। যতোটা সহজে আইসল্যান্ডকে মোকাবেলা করা সম্ভব বলে ধারণা করা হচ্ছিল, মেসিরা ততোটা সহজে তা পারেননি। শনিবার সন্ধ্যা সাতটায় শুরু হওয়া ম্যাচটি প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।
 
যদিও খেলার ১৯ মিনিটে সার্জিও আগুয়েরোর গোলে শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনাই। বাঁ দিক থেকে মারকোস রোহোর দেয়া ক্রসে আগুয়েরো এক স্পর্শেই দুর্দান্তভাবে গোলটি করেন। সেখানে থাকা ডিফেন্ডারেরও যেন করার কিছু ছিল না। আগুয়েরোর এটিই বিশ্বকাপে প্রথম গোল। 
 
মাত্র চার মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয়েছে আইসল্যান্ড। গোলরক্ষক উইলি কাবাইয়েরো একটি চেষ্টা ফিরিয়ে দিলে বল পেয়ে যান ফিনবোগাসন। ২৪তম মিনিটে খুব কাছ থেকে বল জালে পাঠান এই ফরোয়ার্ড। সেই সুবাদে বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা আইসল্যান্ড গোল পেয়ে গেল নিজেদের প্রথম ম্যাচেই। তাও দুইবারের শিরোপা জয়ীদের বিপক্ষে। 
 
ইত্তেফাক/কেআই