রেমোর সিনেমায় জুটি বাঁধছেন বরুণ-ক্যাটরিনা

আপডেট : ১৭ জুন ২০১৮, ২১:২৯
অবশেষে জুটি বাঁধছেন বলিউডের আলোচিত অভিনেতা বরুণ ধাওয়ান এবং ক্যাটরিনা কাইফ। কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডি’সুজার আপকামিং মুভি ‘কার্টেন রাইসার’-এর প্রি-প্রোডাকশনের কাজ আপাতত শেষের দিকে। খুব শীঘ্রই শুরু হবে শ্যুটিং। এমনটাই জানালেন রেমো। সেখানেই জুটি বাঁধবেন বরুণ ও ক্যাট। 
 
একটি সাক্ষাৎকারে রেমো জানান, ‘খুব আশাবাদী ছবিটি নিয়ে। শ্যুটিং শুরু হবে এবছরের শেষ থেকে৷ আপাতত আগামী মাস থেকে বরুণ, ক্যাটরিনা এবং প্রভু দেবাকে নিয়ে ওয়ার্কশপ শুরু হবে। তবে ওয়ার্কশপটা একটু সময় নিয়ে করার ইচ্ছা রয়েছে আমার। তাই শ্যুটিং সিডিউল এবছরের শেষের দিকে করতে হয়েছে।’ 
 
উল্লেখ্য, ২০১৯ সালে বড়সড় চমক নিয়ে আসতে চলেছেন বরুণ, ক্যাটরিনা এবং প্রভু দেবা জুটি। ফোর ডি ফরম্যাটে ভারতের সবথেকে বড় ড্যান্সিং সিনেমা নিয়ে আসতে চলেছেন রেমো। যেখানে মুখ্যচরিত্রে রয়েছেন এই তিন অভিনেতা।
 
ইত্তেফাক/রেজা