নেইমারকে নিয়েই নেমেছে ব্রাজিল

আপডেট : ১৮ জুন ২০১৮, ০১:০৬

পিএসজিতে খেলা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে নিয়ে শেষ পর্যন্ত অনিশ্চয়তা ছিল। তবে সব অনিশ্চয়তা শেষে সুইজারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তাকে নিয়েই নেমেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রবিবার বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হয়েছে ম্যাচটি। 

আগের দিন আইসল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার ড্র এবং আজ মেক্সিকোর কাছে জার্মানির হেরে যাওয়ার পর ব্রাজিলের ম্যাচ নিয়েও কৌতুহল বেড়েছে।  এই ম্যাচে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কি চেনা পথে হাঁটবেন না কোনও অঘটনের শিকার হবেন তা দেখতে এখন ফুটবল বিশ্ব তাকিয়ে আছে টিভি স্ক্রিনের দিকে। 

ইত্তেফাক/কেআই