আগামীকাল মঙ্গলবার স্বাগতিক রাশিয়ার বিপক্ষে মাঠে নামবেন মোহাম্মদ সালাহ। তার খেলার বিষয়টি নিশ্চিত করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।
ইনজুরি থেকে ফিরে পুরোপুরি ফিট হতে না পারায় উরুগুয়ের বিপক্ষে রাশিয়ার প্রথম ম্যাচে খেলতে পারেননি সালাহ। তবে মিশরের ম্যাচে সালাহ খেলবেন এ বিষয়টি নিশ্চিত বলে জানিয়েছে ইএফএ।
গত ২৬ মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে ইনজুরিতে পড়েন লিভারপুলের হয়ে খেলতে নামা ইংলিশ লিগের সর্বোচ্চ গোলদাতা সালাহ। এরপর চিকিৎসকরা জানান, ‘তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে সালাহকে। তারপরও সালাহকে বিশ্বকাপ দলে রাখে মিশর।
দ্রুত সুস্থ হয়ে উঠায় প্রথম ম্যাচে অল্প কিছুক্ষণের জন্য সালাহকে খেলানোর পরিকল্পনা ছিলো মিশরের। কিন্তু ঝুঁকি নেননি মিশরের কোচ হেক্টর পুকার। তিনি বলেন, কিছুক্ষণ বা এক অর্ধ খেলার জন্য ফিট ছিলো সালাহ। কিন্তু তাকে নিয়ে আমরা কোন ঝুঁকি নিতে চাইনি। বাসস।
ইত্তেফাক/ জেআর
