আবার প্রেমে পড়েছেন রণবীর কাপূর। আর এই মুহূর্তে তাঁর প্রেমিকার নাম বলিউডের আলোচিত নায়িকা নাকি আলিয়া ভাট। এবার এই দুই তারকার বিয়ের গুঞ্জন বি টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই নাকি বিয়ে করতে চলেছেন আলিয়া-রণবীর। সত্যি নাকি?
বিয়ের পরিকল্পনা নিয়ে দিন কয়েক আগেই মজার উত্তর দিয়েছেন আলিয়া। তিনি বলেন, ‘আমি জীবনে প্ল্যান করে কোনও দিন কিছু করিনি। যখন যা হবার হবেই। তবে আমার প্রিয়জনেরা চান, যেন ৩০ বছর বয়সে বিয়ে করে নিই। কিন্তু আমি ভাবছি তার আগেই বিয়ে করে নেব। আর এটা ভাবছি বলে নিজেই অবাক হয়ে যাচ্ছি।’
আলিয়ার বয়স এখন ২৫। তা হলে সত্যিই কি তিনি দ্রুত বিয়ের ইঙ্গিত দিলেন? অন্য দিকে এক অনুরাগী সামাজিক যোগাযোগ মাধ্যমে রণবীরকে প্রশ্ন করেন, ‘কবে বিয়ে করছেন?’ উত্তরে তিনি বলেন, ‘আশা করছি খুব তাড়াতাড়ি।’
অর্থাৎ শীঘ্রই বিয়ের ইঙ্গিত দিয়েছেন রণবীরও। তা হলে কি সত্যিই খুব তাড়াতাড়ি সাতপাকে বাঁধা পড়ছেন আলিয়া-রণবীর?
ইত্তেফাক/রেজা
