ঢাকায় এলেন বাফুফের বৃটিশ কোচ জ্যামি ডে

আপডেট : ১৯ জুন ২০১৮, ১৩:২৪
 
জাতীয় ফুটবল দলের জন্য ঠিক করা নতুন কোচ জ্যামি ডে ও তার সহকারী কোচ স্টুয়ার্ট পল ঢাকায় এসেছেন। তিনি এখন আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব নেবেন।
 
মূলত সেপ্টেম্বরে সাফ ফুটবল, এরপর বঙ্গবন্ধু কাপ ফুটবল ও এশিয়ান গেমস ফুটবলকে সামনে রেখেই তাকে আনা হয়েছে। জ্যামি ডে অবশ্য ঈদের আগেই ঢাকায় এসে দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর পক্ষ থেকে ঈদের ছুটিতে ক্যাম্প বন্ধ থাকবে বলে তাকে পরে আসতে বলা হয়েছিল।
 
সে হিসেবেই তিনি গতকাল সোমবার ঢাকায় এসে পৌঁছান। ঈদের ছুটি শেষে আগামী বৃহস্পতিবার তিনি ফুটবলারদের নিয়ে ক্যাম্পে যোগ দেবেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ