ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

আপডেট : ১৯ জুন ২০১৮, ১৬:২৩
ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো ৪ জন গুরুতর আহত হয়েছে। নিহত ব্যাক্তি প্রাইভেটকারের চালক শাহিন (৪৫)। আজ মঙ্গলবার দুপুরে সরাইল উপজেলার শাহবাজপুরের জিলানী পাম্পের সামনে এ  দুর্ঘটনাটি ঘটে।
 
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন সরকার জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে প্রাইভেটকার চালক ঘটনাস্থলে নিহত এবং  ৪ জন আহত হন। আহতদেরকে দ্রুত উদ্ধার করে  জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু