মধুখালীতে পলাতক আসামি ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

আপডেট : ১৯ জুন ২০১৮, ১৬:৫৩
একটি মাদক মামলার পলাতক আসামিকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেছে মধুখালী পুলিশ। আটক আসাসির নাম রাবেয়া বেগম (৪৫)। মঙ্গলবার ফরিদপুর র‌্যাবের একটি দল তাকে আটক করে। কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে দুপুর আনুমানিক ২টার সময় উপজেলার বনমালিদিয়া গ্রামে অভিযানে তাকে আটক করা হয়। আটক রাবেয়া বনমালিদিয়া গ্রামের মো. আলী আকবরের স্ত্রী।
 
র‌্যাব সূত্র জানায়, তার বিরুদ্ধে মধুখালী থানায় মামলা নং-২২, তারিখঃ-২৩-০৫-২০১৮। সে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রেন আইনের ধারা  (সংশোধনী-২০০৪) ১৯(১) টেবিলের ৯(খ)/২৫ এর এজাহার নামীয় পলাতক আসামি। আজ মঙ্গলবার ১৫পিস ইয়াবাসহ তাকে আটক করে মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু