নন্দীগ্রামে চলন্ত প্রাইভেট কারে আগুন

আপডেট : ২০ জুন ২০১৮, ১৫:২৩

বগুড়ার নন্দীগ্রামে চলন্ত প্রাইভেট কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। মঙ্গলবার দিবাগত রাতে (বগুড়া-নাটোর) মহাসড়কের রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা গেছে, বগুড়া শহরের কলেজ রোডের কালিতলা এলাকার আলহাজ্ব আব্দুল খালেক তার পরিবার নিয়ে রাজশাহী থেকে বগুড়া ফোরার পথে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছুলে হঠাৎ চলন্ত প্রাইভেট কারটিতে আগুন ধরে যায়। টের পেয়ে গাড়ির যাত্রীরা দ্রুত নেমে পরেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করে জানান, প্রচণ্ড গরমে গাড়ির ইঞ্জিন গরম হয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে (বগুড়া-নাটোর) মহাসড়কের রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় কারটিতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান গাড়িটি পুড়ে যাওয়ায় রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া যায়নি। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের জন্য মালিকে সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ইত্তেফাক/নূহু