আদিতমারীতে ২১ পলাতক মাদক ব্যবসায়ীর আত্মসমর্পন

আপডেট : ২০ জুন ২০১৮, ২০:৪৮

লালমনিরহাটের আদিতমারীতে ২১ পলাতক মাদক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পন করেছে। আজ বুধবার বিকালে আদিতমারী থানা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব পলাতক মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানার সভাপতিত্বে পলাতক মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস.এম. রশিদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন, ইউএনও আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সুশাস্ত সরকার, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, মাদক ব্যবসায়ীদের পক্ষে মতিয়ার রহমান ও আনিছুর রহমান।

শেষে আদিতমারী উপজেলার পলাতক ২১ মাদক ব্যবসায়ীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের অতিথিগণ।

ইত্তেফাক/নূহু