বরিশালে জাপার প্রার্থী ইকবাল হোসেন তাপস

আপডেট : ২১ জুন ২০১৮, ১৫:২৯
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন ইকবাল হোসেন (তাপস)। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ বৃহস্পতিবার তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।
 
জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
 
আগামী ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইকবাল হোসেন তাপস।
 
ইত্তেফাক/এএম