জনগণের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : শাহজাহান কামাল

আপডেট : ২১ জুন ২০১৮, ১৮:০১
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, জনগণের কল্যাণের জন্যই জনপ্রশাসন। তাদের আস্থা অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। 
 
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অধীন সংস্থাসমূহের সঙ্গে অ্যানুয়েল পারফরমেন্স এগ্রিম্যান্ট (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
 
অনুষ্ঠানে বিমান ও পর্যটন সচিবের সাথে চুক্তিতে স্বাক্ষর করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এম নাইম হাসান, বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক মোসাদ্দিক আহমেদ, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন, বাংলাদেশ সার্ভিস লিমিটেডের মহাব্যবস্থাপক লুৎফর রহমান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজজামান খান কবির ও বাংলাদেশের ট্যুরিজম বোর্ডের পরিচালক ওয়াহিদুজ্জামান। 
 
ইত্তেফাক/ইউবি