টেকনাফ কোস্টগার্ডের অভিযানে স্বর্ণের বারসহ আটক ১

আপডেট : ২১ জুন ২০১৮, ২০:২১

টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ৬শ ৬০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে। আটক ব্যক্তির নাম মোঃ আব্দুল্লাহ (২৮)। সে কায়কুখালীর পাড়ার মৃত নুর মোহাম্মদের পুত্র। উপজেলার বরইতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা যায়, গত ২০ জুন বিকাল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ সিজি স্টেশনের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। জব্দকৃত স্বর্ণ ও পাচারকারীকে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/নূহু