বিএনপিরর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শুক্রবার সকালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর কল্যাণনপুর এলাকায় বিক্ষাভ মিছিল করেছে নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেন ঢাকা মহানগর পশ্চিম বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। মিছিলটি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে শ্যামলীতে এসে শেষ।
এর আগে গত ১০ ও ১৭ মার্চ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে এসে মিছিলে অংশ নেন রিজভী। গত ৩০ জানুয়ারি থেকে গ্রেফতার এড়াতে দলের কার্যালয়ে অবস্থান করছেন তিনি। সেখান থেকেই তিনি দলের পক্ষে নিয়মিত সংবাদ সম্মেলন করছেন।
এর বাইরে তিনি সুবিধাজনক সময়ে কার্যালয় থেকে বের হয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাজপথে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন।
ইত্তেফাক/ইউবি
