বল টেম্পারিংয়ের দায়ে দিনেশ চান্দিমালের নিষেধাজ্ঞা বহালই থাকছে। এতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলা হচ্ছে না শ্রীলঙ্কান অধিনায়কের। শুক্রবার শুনানি শেষে ম্যাচ রেফারির রায় বহাল রেখেছে আইসিসি।
সেন্ট লুসিয়া টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে এক টেস্ট নিষিদ্ধ হয়েছেন চান্দিমাল। জরিমানা করা হয়েছে ম্যাচ ফির পুরোটা।
এছাড়াও চান্দিমালদের সামনে আরো নিষেধাজ্ঞা অপক্ষো করছে। সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনে মাঠে নামতে দুই ঘণ্টা দেরি করায় অধিনায়ক চান্দিমাল, কোচ চন্দিকা হাথুরুসিংহে ও ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছে আইসিসি। এতে তাদের শাস্তি প্রায়ই নিশ্চিত।
ইত্তেফাক/এএম
