খুব একটা আলোচনায় না থাকলেও রাশিয়া বিশ্বকাপের শুরুটা দারুণ করেছে বেলজিয়াম। প্রথম ম্যাচে পানামাকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরে মাঠে নেমেছে তিউনিশিয়া।
শনিবার স্পার্তাক স্টেডিয়ামে শুরু থেকেই দারুণ লড়াই জমে উঠে তিউনিশিয়া ও বেলজিয়ামের মধ্যে। ম্যাচের শুরুতেই আক্রমণ করতে থাকে বেলজিয়াম। ৫ম মিনিটে পেনাল্টি পেয়ে যায় তারা। হ্যাজার্ডকে ডি বক্সের একদম লাইনে ফাউল করেন বেন ইউফেফ। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির সিদ্ধান্ত দেন। পেনালটি থেকে গোল করে দলকে লিড এনে দেন বেলজিয়ামের ইডেন হ্যাজার্ড। ১৩ মিনিটে আবারো সুযোগ পেয়েছিলেন হ্যাজার্ড। কিন্তু তার শট রুখে দেন তিউনিসিয়ার গোলরক্ষক।
১৬ মিনিটে আবারো এগিয়ে যায় বেলজিয়াম। মার্টেনসের বাড়ানো বল থেকে ডি বক্সের সামান্য বাইরে থেকে বা-পায়ের কোণাকুণি দুর্দান্ত গোল করেন লুকাকু। কিন্তু ২-০ ব্যবধান বেশি সময় ধরে রাখতে পারেনি বেলজিয়াম। মাত্র ২ মিনিট পরই অর্থাৎ ম্যাচের ১৮ মিনিটে একটি পরিশোধ করেন তিউনিশিয়ার ডায়লান বোরান।
IMG0
এর পর উভয় দল গোলের বেশ কিছু সুযোগ সৃষ্টি করে। কিন্তু কোনো দল গোলের দেখা পাচ্ছিল না। অবশেষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন লুকাকু। বিশ্বকাপে এটি লুকাকুর চতুর্থ গোল।
বেলজিয়াম একাদশ : থিবাউ কুরতোয়া, টোবি আল্ডারভাইরেল্ড, দ্রেদ্রিক বয়োতা, ইয়ান ভেট্রোনঘেন, থমাস মুনিয়ের, আক্সেল ভিটসেল, কেভিন দে ব্রুইনি, ইয়ান্নিক কারাসকো, ড্রেইস মার্টেন্স, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু।
তিউনিসিয়া একাদশ : ফারুক বেন মুস্তাফা, (গোলরক্ষক), ইয়াসিনে মেরিয়াহ, সিয়াম বেন ইউসেফ, আলি মালুল, দাইলান ব্রন, ফেরজানি সাসি, ইলিয়াস সিকিরি, আনিস বাদ্রি, ফাখরেদ্দিন বেন ইউসেফ, সাইফেদ্দিন খায়োয়ি, ওয়াহবি খাজরি।
ইত্তেফাক/ইউবি
IMG0
