মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০১৮, ১৯:২৪
কক্সবাজারের চকরিয়ায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিহাব উদ্দিন (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালীতে এ ঘটনা ঘটে। নিহত শিহাব উদ্দিন ওই এলাকার মনির আহমদের ছেলে। 
 
ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, আজ সকাল ৭টার দিকে শিহাব উদ্দিন মামাতো ভাইদের সঙ্গে বড়শি নিয়ে মাছ ধরতে মাছের প্রজেক্টে যায়। মাছ ধরার এক পর্যায়ে শিহাব পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন পানিতে ঘন্টাখানেক খোঁজ করার পর তার মরদেহ উদ্ধার করে। 
 
তিনি আরও বলেন, শিহাবের মরদেহ উদ্ধারের পর শনিবার দুপুরে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই