বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নেমেছে জার্মানি

আপডেট : ২৪ জুন ২০১৮, ০০:৫৮
নকআউটপর্বে যেতে বাঁচা মরার লড়াইয়ে সুইডেনের বিপক্ষে মাঠে নেমেছে জার্মানি। শনিবার রাতে বাংলাদেশ সময় রাত ১২টায় এফ গ্রুপের এই ম্যাচটি শুরু হয়েছে। এই ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যাবে বর্তমান শিরোপাধারীদের। আজকের ম্যাচে জার্মান দল থেকে বাদ পড়েছেন মেসুত ওজিল ও সামি খেদিরা। 
 
মেক্সিকোর বিপক্ষে হেরে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে জার্মানি। মেক্সিকো দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অপরদিকে এক ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে সুইডেন জার্মানির বিপক্ষে লড়াইয়ে নামছে। আর প্রথম দুই ম্যাচ হেরে দক্ষিণ কোরিয়া এখন বিদায়ের প্রহর গুনছে। 
 
ইত্তেফাক/কেআই