মালয়েশিয়া থেকে লাশ হয়ে ফিরলেন চৌগাছার প্রকাশ মুখার্জী

আপডেট : ২৪ জুন ২০১৮, ১৪:২০
 
ভাগ্য পরিবর্তনের আশায় দেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন যশোরের চৌগাছার প্রকাশ মুখার্জী। কিন্তু ভাগ্য তাকে নিয়ে গেলো না ফেরার দেশে। মালয়েশিয়া যাওয়ার মাত্র ২৩দিনের মাথায় লাশ হয়ে ফিরতে হলো প্রকাশকে। আজ রবিবার সকালে মালয়েশিয়া থেকে তার মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।
 
প্রকাশের বাবা জানিয়েছে, উপজেলার কয়ারপাড়া গ্রামের জীবন মুখার্জীর ছেলে প্রকাশ মুখার্জী শ্রমিক হিসেবে ১ জুন মালয়েশিয়া যান। ২ জুন সে মালয়েশিয়ার পেনাং শহরে একটি কোম্পানিতে কাজে যোগদান করেন। প্রকাশসহ কয়েকজন বন্ধু পেনাং শহরের একটি মেসে থাকতেন। যেখানে প্রকাশই একমাত্র হিন্দু ছিলেন। গত ঈদুল ফিতরের দিন সকালে সবাই নামাজ পড়তে যান। প্রকাশ একা মেসে ছিলেন। নামাজ শেষে বন্ধুরা এসে দেখেন প্রকাশ মেঝেতে পড়ে আছেন। সাথে সাথে তাকে স্থানীয় জহুরবারু হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার অনেক আগেই প্রকাশ হৃদক্রিয়া বন্দ হয়ে মারা গেছেন বলে জানান।
 
ইত্তেফাক/মোস্তাফিজ