তিন সচিবের দফতর বদল, একজন অবসরে

আপডেট : ২৪ জুন ২০১৮, ১৬:১৩
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মাদ। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ অধিশাখা ১ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়েছে। 
 
এ ছাড়া প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. দেলওয়ার বখতকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব মর্যাদায় বদলিপূর্বক নিয়োগ দেয়া হয়েছে। তিনি ভারপ্রাপ্ত সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। 
IMG0
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে ময়মনসিংহ বিভাগের কমিশনার জিএম সালেহ উদ্দিনকে।
IMG1
একই সঙ্গে আরেক প্রজ্ঞাপনে চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মো. মোজাম্মেল হক খানকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি