ছাতকে নিখোঁজ আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

আপডেট : ২৫ জুন ২০১৮, ০০:৩৩
ছাতকে নিখোঁজ আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী ফারুক মিয়ার (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উত্তর খুরমা ইউনিয়নের পাতলাচুড়া বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
ফারুক মিয়া উত্তর খুরমা ইউনিয়নের পুরান মৈশাপুর গ্রামের মৃত মাস্টার আব্দুস সাত্তারের ছেলে। তিনি উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
 
শুক্রবার রাতে জালালপুর-কাঞ্চনপুর সড়কের পাশে নিজ দোকান থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। শনিবার সকালে পাতলাচুড়া বিলের কচুরিপনায় তার ব্যবহৃত জুতা ও লুঙ্গি পাওয়া যায়। রবিবার দুপুরে বিলে লাশ ভেসে ওঠে। পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এএসপি সার্কেল দুলন মিয়া ও ছাতক থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/আরকেজি