চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস চলতি সপ্তাহে বেইজিং সফরে যাচ্ছেন। চীনে এটি তার প্রথম সফর। খবর এএফপি’র।
খবরে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয় ছাড়াও ম্যাটিসের সফরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটি হচ্ছে, যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়ার পারমাণবিক ইস্যুতে বিদ্যমান আলোচনা।
এই আলোচনায় চীনের সহযোগিতা কামনা করবেন ম্যাটিস। চার দিনের এ সফর চলাকালে ম্যাটিসের দক্ষিণ কোরিয়া ও জাপান যাওয়ার কথা রয়েছে।
ম্যাটিস আশা প্রকাশ করেন যে, সদ্য সমাপ্ত ট্রাম্প ও কিমের মধ্যে আলোচনার পর চীন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে জোড়ালো ভূমিকা পালন করবে।
ইত্তেফাক/ জেআর
