গ্রিস উপকূলে ভূমিকম্প

আপডেট : ২৫ জুন ২০১৮, ১৬:১৯
গ্রিসের দক্ষিণ উপকূলে সোমবার ভোরে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৫.৫ মাত্রার ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।
 
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কালামাতার প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
 
ইত্তেফাক/রেজা