গভীর রাতে ঘুমন্ত রিয়াদবাসী। আচমকা মুহূর্মুহূ বিস্ফোরণে কম্পিত হয়ে ওঠে রিয়াদের আকাশ। বিস্ফোরণে লাল হয়ে ওঠে সৌদি আরবের রাজধানী রিয়াদ। ভয়ে কেঁপে ওঠে রিয়াদবাসী।
রবিবার রাতে এই ছিল রিয়াদের পরিস্থিতি। সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম 'এখবারিয়া টেলিভিশন' জানায়, ইরান সমর্থিত হাইতি বিদ্রোহীরা রিয়াদের ওপর মুহূর্মুহূ মিসাইল হামলা চালায়। তবে ক্ষেপণাস্ত্রগুলি মাঝ আকাশে ধূলিসাৎ করে দেয় সৌদি মিসাইল ডিফেন্স সিস্টেম।
হামলায় এ পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে হাইতি সংবাদমাধ্যম 'আল মাসিরা' রিয়াদের এই দাবি অস্বীকার করেছে। বিদ্রোহী সংবাদমাধ্যমটির দাবি, সৌদি রাজধানীর বিভিন্ন প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানা হয়েছে। তাদের হামলা সফল হয়েছে।
দীর্ঘদিন ধরে শিয়া সম্প্রদায়ের হাইতি বিদ্রোহীরা ইয়েমেনে সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। সমর্থন যোগান দিচ্ছে শিয়া প্রধান দেশ ইরান। অপরদিকে সুন্নি প্রধান দেশ সৌদি আরব ইয়েমেনের সমর্থনে লড়াই চালাচ্ছে। সৌদি আরবের সেনারা হাইতি বিদ্রোহীদের বিরুদ্ধে যৌথবাহিনীর নেতৃত্ব দিচ্ছে। ফলে বেশ কয়েকবার রিয়াদকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে হাইতি বিদ্রোহীরা।
ইত্তেফাক/এসআর/নূহু
