দেওয়ানগঞ্জে বজ্রপাতে শিশুসহ দুইজন নিহত

আপডেট : ২৫ জুন ২০১৮, ১৮:৩৭
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুইজন মারা গেছে। নিহতরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার চর আম খাওয়া ইউনিয়নের উত্তর মকিরচর গ্রামের মহির উদ্দিনের পুত্র মৎস্যচাষী মো: ইছাহাক আলী (২৭)। অপরজন দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ি চরপাড়া গ্রামের আব্দুস ছালামের শিশুপুত্র মোঃ আব্দুল্লাহ (১০)।
 
দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের চেয়রম্যান মোঃ আজিজুর রহমান আকন্দ জানান, মৎস্যচাষী মো: ইছাহাক আলী গত ২৪জুন রবিবার দুপুর পরে মাছের পোনা কিনতে বাড়ির কাছেই ব্রহ্মপুত্র নদের তীরে যান। এ সময় বেলা সাড়ে ৩ টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। 
 
আপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ মো: মাছুদ জানান, একই দিন বিকাল সাড়ে তিনটার দিকে হারুয়াবাড়ি চরপাড়া গ্রামের বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র মোঃ আব্দুল্লাহ বৃষ্টির সময় বাড়ির কাছেই মাঠে ফুটবল খেলছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ  মারা যায়। 
 
দেওয়ানগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো:  আমিনুল হক বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/নূহু