মুক্তিযোদ্ধা সেকান্দর মিয়া আর নেই

আপডেট : ২৫ জুন ২০১৮, ১৮:৪১
হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার এবং উদালিয়া হযরত ঈছাপূরী (রঃ) স্বৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. সেকান্দর মিয়া (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে---------রাজিউন)। ২৫ জুন সোমবার সকাল আনুমানিক ৯:৪০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি জাতীয় দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক ভোরের ডাক পত্রিকার হাটহাজারী উপজেলা প্রতিনিধি সংবাদকর্মী মো.মহিন উদ্দীনের পিতা।
 
সূত্রে জানা যায়, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামের মুন্সি মাহমুদুল হক বাড়ীর মুন্সি মরহুম মাহমুদুল হকের সন্তান বীর মুক্তিযোদ্ধা মো.সেকান্দর মিয়া বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার সকালে মুক্তিযোদ্ধা মো. সেকান্দরের শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার পথে বীর মুক্তিযোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
এদিকে বীর মুক্তিযোদ্ধা মো. সেকান্দার মিয়ার মৃত্যুতে চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ, হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলার সকল মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, ফরহাদাবাদ ইউনিয়ন ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ৩নং ওয়ার্ড উদালিয়া শাখা, হাটহাজারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, উদালিয়া হযরত ঈছাপূরী (রঃ) স্বৃতি পরিষদ, সাংবাদিক সংগঠন আরজেএফসহ বিভিন্ন সংগঠন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা মো. আতাউর রহমান মিয়া বলেন, জাতি আজ তাদের একজন শ্রেষ্ঠ সুর্য সন্তানকে হারিয়েছে। এই বীর মুক্তিযোদ্ধা '৭১ সালে মৃত্যুকে তুচ্ছ করে দেশকে স্বাধীন করেছিলেন।
 
২৫ জুন সোমবার বাদ আছর উদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামায অনুষ্ঠিত হয়েছে। মত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
 
ইত্তেফাক/নূহু