সাহারায় উদ্বাস্তুদের ওপর অমানবিক অত্যাচার

আপডেট : ২৫ জুন ২০১৮, ২০:৩৬
সাহারার ধূ ধূ মরুভূমি। সেখানে পথ হারিয়ে ফেলেছেন ১৩ হাজার উদ্বাস্তু। বালু ছাড়া কিছু চোখে পড়ছে না তাদের। এমন সময় হঠাৎ তাদের দিকে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। বেশীরভাগ লোক গুলির আঘাতে মাটিয়ে লুটিয়ে পড়েন। প্রাণে বেঁচে যাওয়া মানুষগুলোর লুকানোর যায়গা থাকে না। আলজেরিয়া থেকে বিতাড়িত উদ্বাস্তুদের অবস্থা এমনটাই মর্মান্তিক।
 
দীর্ঘ ১৪ মাস এমন মৃত্যুর মুখে কাটছে ১৩ হাজার উদ্বাস্তুর জীবন। অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে  পলাতক এক উদ্বাস্তু বলেন, আলজেরিয়ার নাগরিকত্ব হারানো মানুষগুলো উদ্বাস্তুতে পরিণত হয়েছেন। তাদের ফেলে দেওয়া হয়েছে সাহারা মরুভূমিতে। কোন ধরনের খাবার এমনকি পানি পর্যন্ত দেওয়া হচ্ছে না তাদের।
 
আলজেরিয়ার সেনারা উদ্বাস্তুদের ওপর অমানবিক অত্যাচার চালাচ্ছেন। তীব্র রোদে তাদের বালির ওপর শুইয়ে রাখা হচ্ছে। গর্ভবতী মহিলাদের বন্দুকের নলের ডগায় দৌঁড়াতে বাধ্য করা হচ্ছে। রেহাই পাচ্ছে না শিশুরাও।
IMG0
মাইলের পর মাইল সাহারার কঠিন পথ পাড়ি দিয়ে অনেকে পথ হারিয়ে ফেলছেন। সেখানে সাহারার নোম্যান্স ল্যান্ডের কাছে আসামাকা গ্রাম। কোনরকমে সেখানে বেঁচে আছেন উদ্বাস্তুরা। সে গ্রাম থেকে অনেকে মাঝে মধ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। 
 
পালিয়ে যাওয়া এক মহিলা জানান, পালানোর সময় তার দুই সন্তান হারিয়ে ফেলেন তিনি। এখনও  তার সন্তানদের খুঁজে পাননি।
 
ইত্তেফাক/নূহু