ভারতীয় সেনারা জম্মু-কাশ্মীরে জঙ্গি নিধনে আটঘাট বেঁধে নেমেছে অনেক আগেই। অনেকটা সফলও তারা। উপত্যকায় ঘাঁটি হারাতে বসেছে জঙ্গিরা। এমন সময় তাদের উজ্জীবিত করতে ধর্মকে হাতিয়ার হিসেবে নিয়েছে হাফিজ সাঈদ। তিনি মুম্বাই হামলার মাস্টার মাইন্ড তথা লস্কর-ই-তইবা ও জামাত-উদ-দওয়ার প্রধান।
তিনি পাকিস্তানে স্টেডিয়াম ভর্তি লোকের সামনে জোর গলায় আল্লাহর নাম করে জঙ্গিদের উজ্জীবিত হতে বলেন। তারা যেন নতুন করে ঘুড়ে দাঁড়াতে পারে সে প্রত্যয় ব্যক্ত করেন।
আসন্ন পাক সাধারণ নির্বাচনে অনুমতি পায় না জা্মাতের রাজনৈতিক সংগঠন 'মিল্লি মুসলিম লীগ'। বাধ্য হয়ে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে অলিখিত জোট বাঁধেন তারা। তাদের ব্যানারে পছন্দের জঙ্গি নেতাদের নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামিয়েছেন। এসবকিছুর পেছন থেকে মদদ দিচ্ছেন হাফিজ সাঈদ।
তিনি জঙ্গি প্রার্থীদের জন্য একাধিক পার্টি অফিস উদ্বোধন করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রচারণা ছাড়াও করছেন জনসভা।
লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হাফিজ বলেন, কাশ্মীরে নতুন যুগের সূচনা হবে। স্বাধীনতা পাবে এ উপত্যকা। তিনি আরও বলেন ভারতীয় সেনাদের গুলিতে যেসব ভাইয়েরা আমার প্রাণ হারিয়েছেন তারা সবাই আল্লাহর পথে গেছেন।
ইত্তেফাক/নূহু
