হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো. সেকান্দর মিয়ার (৬৯) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়েছে। সোমবার বাদ আছর পশ্চিম উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সন্ধ্যার দিকে তাকে দাফন করা হয়।
জানা যায়, উপজেলার উদালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সেকান্দর মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের লোকজন। কর্তব্যরত ডাক্তার অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। পরিবারের লোকজন তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
ইত্তেফাক/আরকেজি
