যুক্তরাষ্ট্রে অবৈধ উপায়ে প্রবেশকারী অভিবাসীদের ওপর সাময়িকভাবে ‘জিরো টলারেন্স’ নীতি শিথিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন সীমান্ত নিরাপত্তা বিষয়ক প্রধান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে শিশু নিয়ে অবৈধ উপায়ে প্রবেশকারী অভিবাসীদের বিরুদ্ধে অপরাধী মামলা দায়ের করা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। খবর বিবিসি’র।
কাস্টমস ও সীমান্ত সুরক্ষা (সিবিপি)’ কমিশনার কেভিন ম্যাককে উদ্ধৃত করে ম্যাকঅ্যালিনান টেক্সাসে সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশের ওপর ভিত্তি করে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের, পরিবারগুলোর বিচ্ছিন্নতা বন্ধের নির্দেশ দিয়ে স্বাক্ষরিত নির্বাহী আদেশের ওপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু ট্রাম্প পরামর্শ দিয়েছিলেন যে, পরিবারগুলোকে বিচ্ছিন্ন না করে শিশু ও অভিভাবকদের একসঙ্গে আটক করা হোক।
ম্যাকঅ্যালিনান এটা নিশ্চিত করেন যে, আদতে ট্রাম্পের ‘জিরো টলারেন্স নীতি’ এখনো সক্রিয় রয়েছে। তবে কমিশনারের সিদ্ধান্ত সে নীতিকে ঝুলিয়ে রেখেছে।
কমিশনার ম্যাকঅ্যালিনারের মতে, এখন অভিবাসী শিশুদের পিতা-মাতার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবেনা। কেননা মার্কিন কর্মকর্তারা চান না তারা তাদের শিশুদের কাছ থেকে আলাদা থাকুক।
এর মানে হচ্ছে, এখন থেকে যুক্তরাষ্ট্রে শিশুসহ অবৈধ উপায়ে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের একটি আদালতের সমন দেওয়া হবে। আটকে রাখা হবে না। কিন্তু শিশু ব্যতিত আসা সকলকে অবশ্য আটকে রাখা হবে।
ইত্তেফাক/ জেআর
