বলিউডের কাপুর খানদানের কোন সদস্যের জন্মদিন মানেই পিকনিক। সেই ধারাবাহিকতায় কাপুরকন্যা কারিশমা তার ৪৪তম জন্মদিন লন্ডনের একটা পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে পিকনিক করেই উদযাপন করেছেন।
এ সময় তাঁর সাথে ছিলেন মা ববিতা, বোন কারিনা কাপুর খান, ভগ্নিপতি সাইফ আলী খান এবং ছেলে তৈমুরও উপস্থিত ছিলেন। কারিশমার দুই সন্তান সামিয়েরা এবং কিয়ানও সেখানে ছিলেন। শুধুমাত্র অনুপস্থিত ছিলেন কারিশমা এবং কারিনার বাবা রণধীর কাপুর।
যারা কারিশমার শেষ কয়েকটা ইনস্টাগ্রাম পোস্টে তৈমুরকে মিস করছিলেন (বিশেষত গত সপ্তাহে কাপুরদের তিন প্রজন্মের ছবিতে), এইবার কারিশমা ছোট নবাবের তার খালার জন্মদিনে আনন্দ করার ছবি পোস্ট করলেন।
IMG0
কাপুর পরিবার বেশ কিছুদিন ধরে লন্ডনে রয়েছেন। কারিশমার শেষ কয়েকটা ছবিতে লন্ডনে সোনম কাপুর, নাতাশা পুনাওয়ালার সঙ্গে তাঁদের ছুটি কাটাতে দেখা গেছে। সোনম এবং কারিনাকে সম্প্রতি 'বীর ডি ওয়েডিং' সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে। সিনেমা মুক্তি পাওয়ার পরই তাঁরা একসঙ্গে ছুটি কাটাতে লন্ডন পাড়ি দেন। তবে সোনম এবং নাতাশাকে কারিশমার পার্ক পার্টির ছবিতে দেখা যায়নি।
ইত্তেফাক/রেজা
