এক জায়গায় বাস করার জন্য কেউ আর্থিকসহ নানা সুবিধা দেয়, এমনটা আজকাল যেন ভাবাই যায় না! কিন্তু কথা হলো এমনটি এখনও হয়। ঘটনা অবাক করার মত হলেও সত্যি। থাকার জন্যে কেউ দেয় জমি কেউবা করে দেয় পড়াশুনা ফ্রি।
বিশ্বের এমন কয়েকটি শহরের নাম নিচে দেওয়া হলো যেখানে বাস করার জন্য নানা সুবিধা দেওয়া হয় কর্তৃপক্ষের পক্ষ থেকে:
ডেট্রয়েট (মিশিগান)
একটা সময় কেউ নাম জানতো না। বর্তমানে মোটাউন মিউজিক কোম্পানির জন্য মোটামুটি বিখ্যাত এ শহর। শহরটিতে বাস করার জন্য মিলছে নানা সুবিধা। উন্নয়নের জন্য এই শহরে নতুন মানুষের প্রয়োজন। বাড়ি তৈরি করতে চাইলে যে কেউ পাবে ২০ হাজার ডলার।
IMG0
মারকুইতে (কানাস)
এখানে বিনামূল্যে সরকার দেয় জমি। থাকে কিছু শর্ত। তবে শর্তগুলো আহামরি কিছু না। এই শহরের পশ্চিমদিকে জমি দিয়ে থাকে সরকার। নবাগতদের জন্য থাকে এ সুবিধা। শর্ত হিসেবে সরকারকে প্রমাণ দিতে হবে ওই জমিতে বানাতে হবে বাড়ি।
IMG1
আলাস্কা
আলাস্কার যে কোনো জায়গায় থাকলে সরকারের তরফ থেকে পাওয়া যাবে নানা সুবিধা। এখানকার বাসিন্দাদের ১৯৭৬ সাল থেকে 'পেমেন্ট ফান্ড রিজার্ভের' মাধ্যমে দেওয়া হয় টাকা। আলাস্কার তেলখনির মালিকেরা এই টাকা দিয়ে থাকেন।
IMG2
সাসক্যাচুয়ান (কানাডা)
এ শহরে থাকলে সরকার নানা সুবিধা দিয়ে থাকে। শিক্ষার জন্য এ শহরে মিলে ২০ হাজার কানাডিয়ান ডলার। শর্ত একটাই- ১০ বছর পর সরকারকে টাকা ফেরত দিতে হবে। সুবিধা একটাই সরকার থেকে দেওয়া এ টাকার কোন কর দেওয়া লাগে না।
IMG3
নিউ হেভেন (কানেক্টিকাট)
সরকার এখানে বাড়ি বানানোর জন্য ১০হাজার টাকা ফ্রি দিয়ে থাকে। নিজের বাড়িতে এনার্জি সেভিং আপগ্রেট করতে পারলে মিলে অর্থ। সরকার দিয়ে থাকে ৩০ হাজার ডলার। শিক্ষার জন্য মিলে এখানে অনেক সুবিধা।
ইত্তেফাক/এসআর/নূহু
