গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকারের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। অর্ধেকের বেশি কেন্দ্রের ফলাফলে প্রায় দেড় লাখ ভোটে এগিয়ে আছেন।
আজ মঙ্গলবার আজ মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত ২৫০টি কেন্দ্রের ফলাফল বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে। এতে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৪৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৯৩ ভোট।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যেখানে মোট ৪২৫টি ভোটকেন্দ্রের মধ্যে অনিয়মের কারণে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এরপর শুরু হয় গণনা। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ফলাফল জানা যায়।
ইত্তেফাক/কেআই
