‘ওভাই বিশ্বকাপ ম্যানিয়া’ ক্যাম্পেইন

আপডেট : ২৭ জুন ২০১৮, ১৬:০৩
বিশ্বকাপের উৎসবমুখর মাসে এমজিএইচ গ্রুপের রাইড শেয়ারিং সার্ভিস ‘ওভাই’ নিয়ে এসেছে ‘ওভাই বিশ্বকাপ ম্যানিয়া’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় ৫ জন ভাগ্যবান বিজয়ী পাবেন তার প্রিয় দলের জার্সি এবং বিশ্বকাপ ২০১৮-এর আনুষ্ঠানিক ফুটবলের একটি রেপ্লিকা। 
 
যে সব রাইডার ‘ওভাই’-এর জার্সি পরে মোটরবাইক চালাবেন তারা আরোহীদের বিশ্বকাপ সম্পর্কিত নানা প্রশ্ন করবেন। আরোহীরা সঠিক উত্তর দেয়ার জন্য ৩টি সুযোগ পাবেন। সঠিক উত্তর দেয়ার পর আরোহীকে রাইডারের সঙ্গে একটি সেলফি তুলতে হবে, যা পোস্ট করতে হবে ফেসবুকে ‘ওভাই’-এর পেজের নির্ধারিত পোস্টে্র কমেন্ট সেকশনে। সেই সঙ্গে উল্লেখ করতে হবে আরোহীর পছন্দের দলের নাম। ৩ জন ভাগ্যবান আরোহী এবং ২ জন রাইডার এই পুরস্কার পাবেন। 
 
‘ওভাই বিশ্বকাপ ম্যানিয়া’ চলবে জুলাইয়ের ১ তারিখ রাত ১১:৫৯ পর্যন্ত। প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ করার সমস্ত অধিকার সংরক্ষণ করবে ওভাই। ক্যাম্পেইন শেষে ওভাই-এর অফিসিয়াল ফেসবুক পেজে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
 
ইত্তেফাক/ইউবি