শিশু প্রতিবন্ধীকে ধর্ষণকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ জুন ২০১৮, ১৮:২২

শিশু প্রতিবন্ধী শিয়াকে ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার দুপুরে বগুড়ায় মানববন্ধন হয়েছে। শহরের সাতমাথায় আলোকিত বগুড়ার ব্যানারে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে এ্যাডঃ ফেরদৌসী আকতার রুনার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডঃ গোলাম মোস্তফা জিওন, সাবেক পৌর কাউন্সিলর টিপু সুলতান, ভিকটিম শিয়ার মা মোমেনা খানম ময়না, অধ্যক্ষ কোহিনুর খানম, আবু সাইদ শেখ, মোখলেছুর রহমান মুকুল প্রমূখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য ধর্ষণকারী পারভেজ ও হযরত আলীর বিরুদ্ধে প্রতিবন্ধী শিয়ার মা মোমেনা খানম ময়না বাদী হয়ে গত ২৪ জুন বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ইত্তেফাক/নূহু